২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কোচ হচ্ছেন না ক্লিনসম্যান

দেশের ফুটবল ইতিহাসের সফলতম কোচ ব্রুস অ্যারেনাকে হারিয়েছিল তারা আরো বড় কিছুর আশায়।য়্যুর্গেন ক্লিনসম্যানকে পাওয়ার পথে অনেক দূর এগিয়েওছিল যুক্তরাষ্ট্র। কিন্তু আশা পূরণ হচ্ছে না তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

জার্মানিকে ২০০৬ বিশ্বকাপে অবিশ্বাস্য সাফল্য এনে দেয়া ক্লিনসম্যান জানিয়ে দিয়েছেন আপাতত যুক্তরাষ্ট্রের কোচ হওয়া কোনো ইচেছ নেই তার। শুক্রবার ইএসপিএন নেটওয়ার্ককে দেয়া বিবৃতিতে জার্মানির সাবেক তারকা স্ট্রাইকার বলেছেন,“ আমি যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে বিবেচনা থেকে নিজের নামটা প্রত্যাহার করে নিয়েছি।”

নাম প্রত্যাহারের কারণ অবশ্য জানাননি য়্যূর্গেন ক্লিনসম্যান। গত এক মাস ধরে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট সুনীল গুলাটির সঙ্গে কয়েকবার আলোচনা হয়েছে তার। ব্রুস অ্যারেনার উত্তরসুরী হচ্ছেন তিনি এমন একটা খবর বেশ প্রচার পেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না।