২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিনের ম্যাচে বোলাররা এগিয়ে রেখেছে ভারতকে

বেশ বিপদে পড়েছে আবশিষ্ট দক্ষিণ আফ্রিকা একাদশ। আগের দিনের ৭ উইকেটে ৩১৬ রানে ভারত ইনিংস ঘোষনা করার পর দ্বিতীয় দিনে মাত্র ১৩৮ রানে শেষ হয়ে গেছে অবশিষ্ট দক্ষিণ আফ্রিকা একাদশের প্রথম ইনিংস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

তারপর ২ উইকেটে ৩১ রানে রেখে চা বিরতিতে গেলেও বিরতরি পর পরই টেন্ডুলকার ও সৌরভের উইকেট দুটি হারিয়ে ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে তুলেছে ৩৬ রান।

ইরফান পাঠানের সেঞ্চুরি (১১১*) ও সৌরভের ৮৩ রানের ‘কামব্যাক’ ইনিংসের সুবাদে ভারত প্রথমদিন যেখানে শেষ করেছিল দ্বিতীয় দিন শুক্রবার সেখানেই ইনিংস ঘোষণা করে দেয়। কিন্তু ৩১৬ রানের জবাব দিতে নেমে অবশিষ্ট দক্ষিণ আফ্রিকা একাদশের ব্যাটসম্যানরাও বিপদে পড়ে। ভারতীয় বোলারদের মারাত্মক বোলিংয়ের সামনে জার্সভেল্ড (৫২) ছাড়া আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। ব্যাট হাতে চমৎকার খেলা পাঠান পেসারদের এ স্বর্গেও নিজেকে ফিরে পাননি; যখারীতি নখদন্তহীন বোলিং তার। তবে সেটা তেমন ভোগায়নি অন্য তিন পেসার শ্রীশান্ত (৪/৫৩), ভিআরভি সিং (৩/৩৫) ও জহির খান (২/২২) বিধ্বংসী ভূমিকায় নামায়।

ভারতীয়রা ব্যাটসম্যানরাও এখন সেই যাওয়া-আসার মিছিলে। প্রথম ইনিংসের মতোই টপ-অর্ডার ভেঙ্গে চুরমার ; শেবাগ (১০), জাফর (০), টেন্ডুলকার (১২) এবং সৌরভ গাঙ্গুলীর (০) ব্যর্থতায় ভারতও ধুঁকছে।