২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমে উঠছে পাকিস্তান-ওয়েস্টইন্ডিজ ওয়ানডে

আগে ব্যাট করে মাত্র ১৫১ রানে অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসে সর্বোচ্চ স্কোর রুনাকো মর্টনের ৪৩।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

মর্টনসহ দু অঙ্ক পেরিয়েছেন মাত্র পাঁচজন। ব্রায়ান লারা তাদেরই একজন। মাত্র ১৪ রান এসেছে তার ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ওমর গুল, নাভেদ-উল হাসান ও স্পিনার আব্দুর রেহমান।

মাত্র ১৫২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেও বিপদে পড়ে গেছে পাকিস্তান। ১৮ ওভার শেষে তাদের স্কোর ৩ উইকেটে ৫৪। আউট হয়েছেন মোহাম্মদ হাফিজ (০), ইমরান ফারহাত (১৭) ও কামরান আকমল (২২)। ব্যাট করছেন ইউনিস খান (৮) ও ইনজামাম-উল হক (০)। পাকিস্তানের জন্য জয় যত সহজ হওয়ার কথা ততটা সহজ হচ্ছে না, জমে উঠছে ম্যাচ।