২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোঁচট খেল ঢাকা

২৮০ রানের টার্গেট তাড়া করতে নামা ঢাকা ম্যাচের শেষদিন শুরু করেছিল ৪ উইকেটে ৭৭ রান নিয়ে। কিন্তু বুধবার তাদেরকে ১৮৯ রানে অলআউট করে দিয়ে ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগে প্রথম জয়ের স্বাদ নিয়েছে সিলেট। একই সঙ্গে প্রথম হারের স্বাদও দিয়েছে তারা ঢাকাকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 10:50 AM

Updated : 26 Apr 2022, 04:07 PM

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৯০ রানের হারের ফলে ঢাকা পয়েন্ট তালিকার একক শীর্ষস্থানও খুঁইয়েছে। আগেরদিন বরিশালকে হারানো রাজশাহীর সঙ্গে এখন যৌথভাবে চারদিনের ম্যাচের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ভাগাভাগি করতে হচ্ছে তাদের। পঞ্চম রাউন্ড শেষে দু’দলেরই পয়েন্ট ২৪।

ওদিকে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও চট্টগ্রামের চারদিনের ম্যাচটি ড্র হয়েছে। তবে প্রথম ইনিংসের লিডের সুবাদে ম্যাচ থেকে সর্বোচ্চ ৪ পয়েন্ট পেয়েছে স্বাগতিকরা।