ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ কাবাডি দল
এক ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ কাবাডি দল। আগেরবার বুসান এশিয়াডে রুপা জয়ী কাবাডি দল দোহা এশিয়ান গেমসে এবার জিতেছে ব্রোঞ্জ।
বুধবার ব্রোঞ্জ পদক নির্ধারনী ম্যাচে বাংলাদেশ ৩৭-২৬ পয়েন্টে হারিয়েছে ইরানকে। প্রথমার্ধে ১৫-০৯-এ এগিয়ে ছিল তারা। অবশ্য এই ইরানের সঙ্গেই লিগ ম্যাচে তারা হেরেছিল ৫৬-৩৯ পয়েন্টে। সেদিক থেকে দেখলে এ জয়ও কম কথা নয়।
ফুটবলে বাংলাদেশ দল গ্রুপের শেষ ম্যাচে ১-৫ গোলে হেরেঝে ভিয়েতনামের কাছে। এর আগে তারা কোরিয়ার কাছে ০-৩ গোলে এবং বাহারাইনের কাছেও হেরেছিল ১-৫ গোলে।
