২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে বাংলাদেশের আরও লজ্জাজনক হার

দোহা এশিয়ান গেমস হকিতে প্রথম ম্যাচে ভারতের কাছে হারার পর বাংলাদেশ মঙ্গলবার ৯-১ গোলে হেরেছে কোরিয়ার কাছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

প্রথমার্ধে বাংলাদেশ যে ভালো খেলেছিল তা স্কোর-লাইন দেখে বোঝার উপায় নেই । মাত্র ১-২ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল তারা। ১৭ মিনিটে জাং জং হুংয়ের গোলে এগিয়ে যায় কোরিয়া। কিন্তু মিনিট আটেক পরেই মুসা মিয়ার গোলে বাংলাদেশ ম্যাচে ফেরে। অবশ্য কিছুক্ষণ পরেই আবার এগিয়ে যায় কোরিয়া।

অবিশ্বাস্যভাবে কম গোল খেয়ে প্রথমার্ধ শেষ করা বাংলাদেশ কিন্তু দ্বিতীয়ার্ধে চিরচেনা রূপে ফিরে যায়। কোরিয়ানরা মেতে ওঠে গোল-উৎসবে। জাং জং হুং একাই করেছেন ৭ গোল।