২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সপ্তম আন্তর্জাতিক ভেন্যু মিরপুর

অনুমতি মিলে যাওয়ায় ৮ ও ৯ ডিসেম্বর সিরিজের শেষ দুটো ওয়ানডে ম্যাচের টিকেট ছাপাসহ যাবতীয় প্রস্তুতি আগেই শুরু করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারপরও ছিল আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 04:35 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

অপেক্ষার অবসান হয়েছে মঙ্গলবার সকালে। আইসিসির তরফ থেকে দেয়া মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর অনুমোদনপত্র আজ সকালে এসে পৌঁছেছে বিসিবির দফতরে।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম এখন বাংলাদেশের সপ্তম আন্তর্জাতিক ভেন্যু। অন্য ছয়টি-বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, নারায়নগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়াম এবং খুলনার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। শেষোক্তটির শুধু ওয়ানডে ম্যাচ আয়োজনের অনুমতি রয়েছে।