হোয়াইটওয়াশই হলো ভারত
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও পাত্তা পেল না ভারত। তাদের ২০০ রানের স্কোর ১৮.৪ ওভার হাতে রেখেই পেরিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত ৯২ আর গ্রায়েম স্মিথের ৭৯ রানের সুবাদে ৩২ তম ওভারের দ্বিতীয় ওভারেই ১ উইকেটে ২০১ রান করে ফেলেছে তারা।
একটি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হওয়ায় ৫ ম্যাচের সিরিজ হয়ে যায় ৪ ম্যাচের। শেষ ম্যাচ ৯ উইকেটে হারায় সিরিজে হোয়াইটওয়াশই হলো ভারত।
ডি ভিলিয়ার্স আর গ্রায়েম স্মিথ ব্যাট হাতে ভারতীয় বোলারদের লজ্জায় ফেললেও বল হাতে কিন্তু এ ম্যাচেও আলো ছড়িয়েছেন শন পোলক। ১০ ওভারে মাত্র ১৭ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১০ বলে ১৬ রান করায় ম্যান অব দি ম্যাচ এবং পুরো সিরিজে দুর্দান্ত পারফর্ম করায় ম্যান অব দি সিরিজও হয়েছেন তিনি।
টসে জিতে শন পোলকদের হাতে বল তুলে দেওয়ার সুফলটা খুব তাড়াতাড়িই পেয়ে গিয়েছিলেন গ্রায়েম স্মিথ। সপ্তম ওভারেই শেবাগকে ফিরিয়ে দেন পোলক। ১ উইকেটে ১৮ । পরের বলে পোলক লক্ষণকেও বাউচারের ক্যাচ বানালে সেই যে নুয়ে পড়ে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি ভারতের ব্যাটিং ।
৯৭ বলে টেন্ডুলকারের ৫৫, ৮৯ বলে মঙ্গিয়ার ৪১ ঝড়টাকে সাময়িক সামাল দিয়েছে মাত্র। ২টি চার আর ২ টি ছক্কাসহ ৪৯ বলে ৪৪ রান করে ঝড়ো ব্যাটিংয়ের ছোট্ট একটা দৃষ্টান্তই শুধু রাখতে পেরেছেন ধোনি। পোলক, এনটিনি (৩/৩২) , কেম্পদের (২/২৩)তোপের মুখে বাকিদের অসহায়ত্ব চোখে পড়েছে ইনিংসের শেষ বল পর্যন্ত।
