আবার সেই পুরোনো চেহারার ভারত
টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ জেতার পর পরই আবার ভারত ফিরেছে পুরোনো চেহারায়। ব্যাটসম্যানরা আবার ব্যর্থ। ফলে পঞ্চম ওয়ানডেতে সান্ত¡নার জয় পেতে বোলারদের এখন অভাবনীয় কিছই করে দেখাতে হবে।
শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি আর দীনেশ মঙ্গিয়ার ব্যাটে ভর করে কোনোরকমে ২০০ রান করেছে ভারত। জবাবে মাত্র ৬ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৩৯ রান করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।
টসে জিতে শন পোলকদের হাতে বল তুলে দেওয়ার সুফলটা খুব তাড়াতাড়িই পেয়ে গিয়েছিলেন গ্রায়েম স্মিথ। সপ্তম ওভারেই শেবাগকে ফিরিয়ে দেন পোলক। ১ উইকেটে ১৮ । পরের বলে পোলক লক্ষণকেও বাউচারের ক্যাচ বানালে সেই যে নুয়ে পড়ে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি ভারতের ব্যাটিং ।
৯৭ বলে টেন্ডুলকারের ৫৫, ৮৯ বলে মঙ্গিয়ার ৪১ ঝড়টাকে সাময়িক সামাল দিয়েছে মাত্র। ২টি চার আর ২ টি ছক্কাসহ ৪৯ বলে ৪৪ রান করে ঝড়ো ব্যাটিংয়ের ছোট্ট একটা দৃষ্টান্তই শুধু রাখতে পেরেছেন ধোনি। পোলক(২/১৭), এনটিনি (৩/৩২) , কেম্পদের (২/২৩)তোপের মুখে বাকিদের অসহায়ত্ব চোখে পড়েছে ইনিংসের শেষ বল পর্যন্ত।
