২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহা এশিয়াডে বাহরাইনের কাছে বড় পরাজয় বাংলাদেশের

এক ম্যাচ পর আবার দীনতা ফুটে উঠলো বাংলাদেশের খেলায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

দোহা এশিয়াডে নিজেদের প্রথম ম্যাচে কোরিয়ার বিপক্ষে পরাজয়ের গোল ব্যবধানটা ৩-০ তে রাখা গেলেও শনিবার বাহরাইনের কাছে ৫-১ গোলে হারলো বাংলাদেশ।

দোহার আল-আরবি ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে তারা।

সাতাশ মিনিটে ইসমাইল আব্দুল লতিফের গোলে এগিয়ে যায় বাহরাইন, পরে ব্যবধান বাড়ান মাহমুদ হুসেইন।

বাহাত্তর মিনিটে আব্দুল লতিফের দ্বিতীয় গোলে ৩-০ তে এগিয়ে যায় বাহরাইন। এর মিনিট তিনেক পরে হুসেইন আরেকটি গোল করলে ব্যবধান হয় ৪-০।

অবশেষে ৮০ মিনিটে সৈয়দ মোহাম্মদ আদনানের গোলে বাহরাইনের গোল উৎসব থামে।

বাংলাদেশের পক্ষে একমাত্র শান্ত¡নাসূচক গোলটি করেন বদলি খেলোয়াড় জাহিদ হোসেন।

এই হিসেবে দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ শূন্য। অর্থাৎ বি গ্রুপের সর্বনিম্নে বাংলাদেশের অবস্থান ভিয়েতনামের সঙ্গে।

আর অন্যদিকে বাহরাইন ৬ পয়েন্ট নিয়ে ওই গ্রুপের শীর্ষে অবস্থান করছে কোরিয়ার সঙ্গে।

মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভিয়েতনামের।

তবে ভিয়েতনামের অবস্থা তুলনামূলকভাবে ভালো। বাংলাদেশের মতো লজ্জাজনকভাবে হারেনি তারা। নিজেদের দুই ম্যাচে তাদের হারে রেকর্ডটা এ রকম-কোরিয়া : ২-০ ও বাহরাইন : ২-১।