২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেটের বিশ্বব্যাপী প্রচার স্বত্ত্ব কিনে নিল নিম্বাস স্পোর্টস

আগামী ৬ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের বিশ্বব্যাপী টিভি সম্প্রচার স্বত্ত্ব কিনে নিলো সিঙ্গাপুরভিত্তিক নিম্বাস স্পোর্টস ইন্টারন্যাশনাল প্রা. লি.।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এ জন্য তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেবে পাঁচ কোটি ৬৮ লাখ ৮০ হাজার ডলার।

শুক্রবার সন্ধ্যায় রাজধানী স্থানীয় একটি হোটেলে বিসিবি ও নিম্বাস স্পোর্টসের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এতে স্বাক্ষর করেন বিসিবির সভাপতি এম আবদুল আজিজ ও নিম্বাস স্পোর্টসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ানিক কোলাসো।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সিএম শফি সামি।