২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ওয়ান ডে সিরিজে বাদ হাইন্ডস, এডওয়ার্ডস

পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজের জন্য দলে তিনটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন ব্যাটসম্যান ওয়াভাল হাইন্ডস, পেসার ফিদেল এডওয়ার্ডস ও কার্লটন বাউ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 06:16 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

দলে ঢুকেছেন ডায়ান স্মিথ, মারলন স্যামুয়েলস ও ইয়ান ব্রাডশ। এছাড়া সিরিজে কোনো টেস্ট না খেললেও উইকেট কিপার দিনেশ রামাদিন, স্পিনার ডেভ মোহাম্মদ ও ব্যাটসম্যান লেন্ডল সিমন্সকেও দলে রাখা হয়েছে।

সিরিজে পাঁচটি এক দিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ডিসেম্বর শুরু হচ্ছে এ সিরিজ।

এক দিনের সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছেন-

ব্রায়ান লারা (অধিনায়ক), রামনরেশ সারওয়ান (সহ-অধিনায়ক), ক্রিস গেইল, শিবনারায়ণ চন্দরপল, রুনাকো মর্টন, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, ডায়ন ব্রাভো, ডায়ান স্মিথ, দিনেশ রামাদিন, ইয়ান ব্রাডশ, ডেভ মোহাম্মদ, ড্যারেন পাওয়েল ও জেরমি টাইলর।