ফিফা র্যাংকিংয়ে এখনও শীর্ষে ব্রাজিল
বিশ্বকাপ জিততে না পারলেও ফিফা র্যাংকিংয়ে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল।
বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এ মাসেও আগের অবস্থান অর্থাৎ দ্বিতীয় স্থানেই রয়েছে।
তবে অবস্থান হারিয়েছে ফ্রান্স। গত মাসের তৃতীয় স্থান থেকে এক ধাপ অবনমন ঘটেছে তাদের। আর সেই স্থানে চলে এসেছে আর্জেন্টিনা।
ইংল্যান্ড, জার্মানি ও নেদারল্যান্ডস রয়েছে আগের স্থানেই।
পর্তুগাল এক ধাপ ওপরে উঠে এসেছে।
আর শীর্ষ ১০ থেকে বেরিয়ে ক্যামেরুনের ঠিক পরেই, অর্থাৎ দ্বাদশ স্থানে চলে গেছে স্পেন।
নাইজেরিয়া দুই ধাপ এগিয়ে শীর্ষ ১০ এ ঢুকেছে এ মাসে।
এছাড়া অন্য সবার অবস্থান মোটামুটি আগের মতোই আছে।
তবে সবচেয়ে এগিয়েছে রাশিয়া। ১০ ধাপ এগিয়ে তাদের অবস্থান এখন ২৩।
এ মাসে শীর্ষ ১০ এ রয়েছে-
১. ব্রাজিল, ২. ইতালি, ৩. আর্জেন্টিনা, ৪. ফ্রান্স, ৫. ইংল্যান্ড, ৬. জার্মানি, ৭. নেদারল্যান্ডস, ৮. পর্তুগাল, ৯. নাইজেরিয়া, ১০. চেক রিপাবলিক।
