লারার নবম ডাবল, উইন্ডিজ ৫৯১
৪ রান দূরে থেকে দিন শেষ করলেও বুধবার নবম ডাবল সেঞ্চুরি করে ওয়েষ্ট ইন্ডিজকে নিরাপদ জায়গায় নিয়ে গেছেন ব্রায়ান লারা ।
মুলতান টেস্টে লারার ২১৬ রানের সুবাদে ও. ইন্ডিজ করেছে ৫৯১ রান। সর্বশেষ খবর অনুযায়ী চতুর্থ দিনের শেষ সেশনে ব্যাট করছিল পাকিস্তান। তাদের সংগ্রহ ২ উইকেটে ১৭৭ রান।
