ফিটনেস পরীক্ষার জন্য সময় পেলেন ওয়াটসন
অ্যাসেজ সিরিজে অলরাউন্ডার শেন ওয়াটসনকে হারাতে চাইছে না অস্ট্রেলিয়া। তাই ফিটনেস পরীক্ষার জন্য তাকে আরো সময় দেয়া হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজের প্রথম টেস্ট।
গত সপ্তাহে কুইন্সল্যান্ডের হয়ে খেলার সময় ওয়াটসনের হার্মস্ট্রিংয়ে চোট লাগে। কিছুটা সুস্থ হয়ে রোববার প্রাকটিসে যোগ দেন তিনি। শর্ট রান আপ নিয়ে কয়েক ওভার বলও করেন। সোমবার আবার তার হার্মস্ট্রিং স্ক্যান করার কথা।
মঙ্গলবারই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। যদি ফিটনেস পরীক্ষায় ওয়াটসন উৎরাতে না পারেন তবে ভাগ্য খুলে যাবে মাইকেল ক্লার্কের। আর সেক্ষেত্রে থার্ড সিমার হিসেবে থাকতে পারেন স্টুয়ার্ট ক্লার্ক।
