২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্টার্স কাপ ফেদেরারের

প্রতিদ্বন্দ্বী জেমস ব্লেককে অনায়াসে হারিয়ে মাস্টার্স কাপ শিরোপা নিজের করে নিলেন রজার ফেদেরার। রোববার ফাইনালে আমেরিকান ব্লেককে দাঁড়াতেই দেননি বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের এক নম্বর তারকা। এ নিয়ে তিনবার সাংহাইয়ের মাস্টার্স কাপ জিতলেন ফেদেরার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

গত বছর ফাইনালে আর্জেন্টাইন ডেভিড নালবান্ডিয়ানের কাছে হেরে গিয়েছিলেন ফেদেরার। এবার সেই নালবান্ডিয়ানকে হারিয়েই ফাইনালে ফেদেরারের মুখোমুখি হন ব্লেক। কিন্তু নালবান্ডিঢানকে হারালেও ফেদেরারের কাছে টিকতে পারেননি ব্লেক। ৬-০, ৬-৩, ৬-৪ সেটে হার মানতে বাধ্য হন।

জয়ের পর ফেদেরার বললেন, নিজের খেলা নিয়ে আমি সন্তষ্ট। টুর্নামেন্টটি সত্যিই বেশ কঠিন ছিল। তবে আমি যে রকম ভাবে খেলতে চেয়েছি, সে রকমই খেলতে পেরেছি।

আর ব্লেক বললেন, রজারের কাছে প্রতিটি ক্ষেত্রেই আমার হার হয়েছে। এ জয় তার প্রাপ্যই ছিল।