বল টেম্পারিংয়ের কেলেঙ্কারিতে সাবেক টেস্ট ক্রিকেটার
বল টেম্পারিংয়ের দায়ে পাকিস্তানের ঘরোয়া লীগে জরিমানা করা হয়েছে সে দেশের সাবেক টেস্ট খেলোয়াড় মোহাম্মদ খলিলকে।
রোববার সেদেশের ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। তবে তার কত টাকা জরিমানা হয়েছে তা প্রকাশ করা হয়নি।
পাকিস্তান লীগে জারাই তারাকিয়াকি ব্যাংক দলের হয়ে খেলেন খলিল। শনিবার খেলার সময় বল টেম্পারিংয়ের ঘটনা আম্পায়ার শাকিল খান ও রিয়াজ উদ্দিনের চোখে ধরা পড়লে তারা বিষয়টি ম্যাচ রেফারিকে জানান। পরে ম্যাচ রেফারি খলিলকে অর্থ দণ্ড এবং তার দলের পাঁচ রান কেটে নেয়ার কথা ঘোষণা করেন।
পেস বোলার মোহাম্মদ খলিল সর্বশেষ গত বছর পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেছিলেন।
