মাস্টার্স কাপের ফাইনালে ফেদেরার
রাফায়েল নাদালকে হারিয়ে মাস্টার্স কাপের ফাইনালে পৌঁছে গেলেন রজার ফেদেরার।
শনিবার চীনের সাংহাইয়ে টুর্নামেন্টের সেমি ফাইনালে নাদালকে সরাসরি ৬-৪ ও ৭-৫ সেটে হারিয়ে দেন সুইজারল্যান্ডের এ টেনিস তারকা।
এ নিয়ে পরপর চারবার ওই টুর্নামেন্টের ফাইনালে উঠলেন ফেদেরার। ইভান লেন্ডলের পর তিনিই প্রথম টেনিস খেলোয়ার যিনি এ কৃতিত্ব অর্জন করলেন।
এর মধ্যে ২০০২ ও ২০০৩ এ চ্যাম্পিয়ন হন ফেদেরার।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনার ডেভিড নালবান্ডিয়ান ও যুক্তরাষ্ট্রের জেমস ব্লেক। ফলে ফাইনালে এদের একজনের মুখোমুখি হতে হবে ফেদেরারকে।
গত বছর ফাইনালে ডেভিড নালবান্ডিয়ানের কাছেই হেরেছিলেন তিনি।
