২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লীগে এক দিনে তিন সেঞ্চুরি

ইস্পাহানী জাতীয় ক্রিকেট লীগে বৃহস্পতিবার তিনটি সেঞ্চুরি হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 12:00 AM

Updated : 26 Apr 2022, 04:04 PM

মোহাম্মদ আশরাফুল, তাপস কুমার বৈস্য এবং ফয়সাল হোসাইন ডিকেন্স দেশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত খেলায় এই সেঞ্চুরি করেন।

ফয়সাল চট্টগ্রামের হয়ে ১০০ রানে দিন শেষে অপরাজিত থাকেন। সিলেটের ৩০৫ রানের জবাবে তিনি দলের প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তোলেন। শেষ পর্যন্ত দলের অবস্থা ২১৫/৪। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই খেলায় সিলেট তাপস বৈস্যর সেঞ্চুরির ওপর ভর করে ৩০৫ রানে পৌঁছায়।

এদিকে ধানমণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে আশরাফুলের সেঞ্চুরির সুবাদে প্রথম দিন শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ৩০৪ রান। যদিও দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা ভাল করতে ব্যর্থ হয়েছেন।

রাজশাহীর বিরুদ্ধে খুলনা দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে করেছে ৮০ রান। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চলা ওই খেলায় খুলনা এর আগে প্রথম ইনিংসে বিপর্যয়ের মুখে পড়ে।

এদিকে চট্টগ্রাম এক পর্যায়ে ৪৩ রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়লেও এহসানুল হক ও ডিকেন্স জুটি তা সামাল দেন। তারা পঞ্চম উইকেট জুটিতে তোলেন ১৭২ রান। ডিকেন্স ১৭ টি বাউন্ডারির সাহায্যে ১৮৩ বল মোকাবেলা করে ১৮৩ রান সংগ্রহ করেন। সতীর্থ এহসানুল ১৭৪ বল খেলে সংগ্রহ করেন ৬৬ রান।

ধানমণ্ডিতে আশরাফুলের বিধ্বংসী ১২১ রানে বাউন্ডারি ছিল ১৯টি। পঞ্চম উইকেট জুটিতে আশরাফুল-শাহরিয়ার ৯৩ রান সংগ্রহ করেন। তবে রোকন ৫৫ রানে বরিশালের সাজিদুলের শিকারে পরিণত হন। দিন শেষে মোহাম্মদ রফিক ১১ এবং মোহাম্মদ শরিফ শুন্য রানে অপরাজিত আছেন।

রাজশাহীর খেলায় খুলনার ওপেনার নাজমুস সাদাত ৫৫ এবং সাজ্জাদুল হাসান ২৪ রান করে অপরাজিত আছেন। আব্দুর রাজ্জাক ৫৫ রানে নিয়েছেন পাঁচ উইকেট।

রাজশাহীর ওপেনার জুনায়েদ ইমরোজ সর্বোচ্চ ৮৮ (১১ টি চার এবং ১ টি ছয়) এবং নাঈম ইসলাম ৫৬ (৯ টি চার ও ১ টি ছয়) রান সংগ্রহ করেন।