৭২১ রানের রেকর্ড গড়ল মুম্বাইয়ের দুই স্কুল ক্রিকেটার
শচীন টেন্ডুলকার আর বিনোদ কাম্বলির গড়া ৬৬৪ রানের পার্টনারশিপের রেকর্ড ভেঙ্গে গেছে। বুধবার নতুন রেকর্ড গড়েছেন দুই ক্ষুদে ক্রিকেটার মনোজ কুমার ও মোহাম্মদ সাইবাজ।
পুরো ৪০ ওভার খেলে হায়দরাবাদের সেন্ট পিটার স্কুলের এ দুই ওপেনার করেছেন ৭২১ রান। এর মধ্যে মনোজ কুমার ১২৭ বলে করেন ৩২০ রান। আর সাইবাজের অবদান ১১৬ বলে ৩২৪ রান।
মুম্বাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৩ আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার ওই খেলায় প্রতিপক্ষ সেন্ট ফিলিপ স্কুলকে ৭ ওভারেই মাত্র ২১ রানে অল আউট করে দিয়ে ৭ শ’ রানের বিশাল জয় ছিনিয়ে নেয় সেন্ট পিটার স্কুল। সীমিত ওভারের ম্যাচে এটাও নতুন রেকর্ড।
১৯৮৮ সালে মুম্বাইয়ের সারদাচরণ স্কুলের হয়ে সেন্ট জেভিয়ার্স স্কুলের বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে ৬৬৪ রানের রেকর্ড গড়েছিলেন টেন্ডুলকার ও কাম্বলি। সে ম্যাচে দুই জনেই ট্রিপল সেঞ্চুরি হাঁকান।
শচীন টেন্ডুলকার ওই বছরই জাতীয় দলে ডাক পান। আর কাম্বলি তাতে নাম লেখান ১৯৯১ সালে।
