১৬ জনের পুল ঘোষণা করেছে বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন এবং প্রথম বিভাগ ক্রিকেট লিগের জন্য ১৬ খেলোয়াড়ের পুল গঠন করেছে। পুলে জাতীয় দলের সবাইকে রাখা হয়েছে।
বিসিবির বাছাই কমিটি জানিয়েছে, গত ছয় মাস যেসব ক্রিকেটার বাংলাদেশের পক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাদের পুলের আওতায় আনা হয়েছে।
প্রিমিয়ার লিগ এবং প্রথম বিভাগের প্রত্যেক দল সর্বোচ্চ তিন জন খেলোয়াড়কে তাদের পক্ষে নিতে পারবে।
পুলের খেলোয়াড়রা হলেন, হাবিবুল বাশার, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, ফরহাদ রেজা, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল, রাজিন সালেহ, মেহরাব হোসেন জুনিয়র, তুষার ইমরান, জাবেদ ওমর বেলিম, অলোক কাপালি এবং শাহাদাত হোসেন।
