ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্টের উপযুক্ত পরিবেশ নেই: ইনজামাম
মাদক গ্রহণের দায়ে শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ নিষিদ্ধ হওয়ায় এবং দলের ভেতর শৃঙ্খলা না থাকা নিয়ে এক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার অভিযোগের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য আদর্শ প্রস্তুতিমূলক পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন পাকিস্তানের অধিনায়ক ইনজামাম-উল-হক।
শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, “অবশ্যই এসব ঠিক নয়... এগুলো জীবনেরই অংশ বলে এরপরও আমাদের এ চাপ নিতে হবে।”
ন্যানড্রোলোন নামে নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে শোয়েব ও আসিফ সম্প্রতি ক্রিকেটে নিষিদ্ধ ঘোষিত হন। তবে তারা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন।
মড়ার ওপর খড়ার ঘা হিসেবে যোগ হয় বুধবার এক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার আনা অভিযোগ। আইসিটি চ্যাম্পিয়নস টফ্রি চলাকালীন বাসের ভেতর দলের কিছু বিষয় নিয়ে শোয়েব ও কোচ বব উলমারের বিতর্কে লিপ্ত হওয়া এবং পরে উলমারের গলায় শোয়েবের চপেটাঘাতের খবর দিয়ে তিনি পাকিস্তান দলের অন্তর্কোন্দলের বিষয়টি ফাঁস করে দেন।
তবে পাকিস্তান বোর্ড এই খবর অস্বীকার করে বলেছে মিথ্যা অভিযোগ আনার জন্য ওই ভারতীয় কর্মকর্তারা বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা আইসিসিকে চাগ দেবে।
ইনজামাম আরও বলেন, “আমাদের ওপর চাপ রয়েছে। তারপরও ভালো না খেলার কোনো কারণ আমি দেখি না। আমাদের বরং এ ব্যাপারে অজুহাত তৈরি করা উচিত নয়।”
