২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি ম্যাচের সম্প্রচার স্বত্ত্ব কিনতে লড়ছে জি ও ইএসপিএন-স্টার

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার অধীনে (আইসিসি) ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত অনুষ্ঠিতব্য খেলাগুলোর টিভি সম্প্রচার স্বত্ত্ব কিনতে লড়াই করতে যাচ্ছে ভারতের জি টেলিফিল্ম লিমিটেড ও ইএসপিএন-স্টার স্পোর্টস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Nov 2006, 03:25 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা শুক্রবার একথা নিশ্চিত করেন। এছাড়া টেন স্পোর্টস ও ভারতের নিম্বাস কমিউনিকেশনও সম্প্রচার স্বত্ত্ব কিনতে লড়তে পারে বলে জানা গেছে।

বিশ্লেষকরা ধারণা করছেন, ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেট, চারটি চ্যাম্পিয়নস ট্রফি এবং টুয়েন্টি-২০ টুর্নামেন্টগুলোর সম্প্রচার স্বত্ত্বের জন্য এবার আগ্রহীদের ব্যয় করতে হতে পারে ৬০ থেকে ৮০ কোটি ডলার। তবে অনেকে বলছেন, এ ব্যয় একশ’ কোটি ডলারও ছুঁয়ে ফেলতে পারে।

এক বিশ্লেষক জানান, বর্তমান চুক্তির ব্যয় গতবারের কমপক্ষে দ্বিগুণ হবে। কেবল ভারতের ক্রিকেট বোর্ডের সাথেই সম্প্রচার স্বত্ত্ব নিয়ে চুক্তিতে অর্থের পরিমাণ ছিল ৬০ কোটি ডলার। সুতরাং এক্ষেত্রে অঙ্কের পরিমাণ অনেক বেশিই হবে।

এর আগে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ২০০৭ সাল পর্যন্ত চার বছরের টিভি সম্প্রচার স্বত্ত্ব আইসিসির কাছ থেকে কিনেছিল ২৫ কোটি ডলারে। তবে সনি এবার এ লড়াইয়ে নামছে না।

এ বছরের শুরুতে ৬১ কোটি ২০ লাখ ডলারে চার বছরের জন্য ভারতের বোর্ড ম্যাচগুলোর টিভি সম্প্রচার স্বত্ত্ব কিনে নেয় বেসরকারি প্রতিষ্ঠান নিম্বাস কমিউনিকেশন।