২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ সিরিজে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ক্রিকেটের শীর্ষ সংস্থা ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’ এবারের অ্যাশেজ সিরিজে দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণ শক্ত হাতে দমন করবে বলে জানিয়েছে। যারা অন্যদের খেলা উপভোগে বাধা দেবে তাদেরকে সনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 04:54 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সংস্থার প্রধান জেমস সুদারল্যান্ড বলেন “ক্রিকেট অনুরাগীদের আমরা সব ধরনের সুযোগ-সুবিধা ও স্বাচ্ছন্দ্য দিতে চাই। আমরা চাই এই গ্রীষ্মে দর্শকরা খেলা দেখতে আসবে, উল্লাসে গলা ফাটাবে, বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনের সাথে খেলা নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠবে। কিন্তু এই আনন্দ কেউ মাটি করে দিক তা আমরা কিছুতেই আশা করিনা। আর কেউ তা করলে আমরা তার বিরূদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবো।”

ক্রিকেট অস্ট্রেলিয়া উচ্ছৃঙ্খল দর্শকদের চিহ্নিত করতে আরো বেশি ক্লোজড সার্কিট টেলিভিশন স্থাপন করবে। মাঠে যাতে কেউ বর্ণবাদী আচরণ করতে না পারে সে লক্ষ্যে আইসিসি’র সুপারিশ করা ব্যবস্থারও বাস্তবায়ক করবে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি অ্যাশেজ টেস্টের প্রথমটি শুরু হবে আগামী ২৩ নভেম্বর ব্রিসবেনে।