২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করছেন না বিসিবি সভাপতি লবী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আলী আসগার লবী তার পদত্যাগের সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 10:50 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

রাজধানীর র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে বুধবার টিভিস্বত্ত আবেদন মূল্যায়নের পর লবী সাংবাদিকদের বলেন, “একমাত্র যদি ম্যাডাম (খালেদা জিয়া) আমাকে এই পদ থেকে পদত্যাগ করতে বলেন তাহলেই কেবল আমি পদত্যাগপত্র জমা দেবো।”

বুধবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তার দেখা করার পরিকল্পনা রয়েছে জানিয়ে লবী বলেন, “আমি আমার সিদ্ধান্ত সম্পর্কে পরে আপনাদের জানাবো।”

“আমি চলে যাওয়ার আগে বোর্ডকে সমৃদ্ধশালী দেখতে চাই” বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়া মাত্র তিনি পদত্যাগ করবেন বলে এর আগে আলী আসগার লবী ঘোষণা দিয়েছিলেন।

তার পূর্বসুরী সাবের হোসেন চৌধুরী তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরপরই বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন।