২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংকে আঘাত করার জন্য নিজেকে ক্ষমা করতে পারছেন না হার্মিসন

গত অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টিভ হার্মিসনের এক বাউন্সারে মুখে আঘাত পেয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Nov 2006, 01:55 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

লর্ডসে প্রথম টেস্টে খেলতে নেমেই হার্মিসনের ওই বাউন্সার হেলমেট গার্ড ভেদ আঘাত করার রক্তাক্ত হয়েছিলেন পন্টিং।

আঘাতটা ইচ্ছাকৃত না হলেও পন্টিংকে রক্তাক্ত করার জন্য আজও নিজেকে ক্ষমা করতে পারেননি হার্মিসন। কারণ, এর জন্য কথাও শুনতে হয়েছিল তাকে। অনেকেই মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়াকে কাবু করতে হার্মিসন নোংরা কৌশলের আশ্রয় নিয়েছিলেন।

পন্টিং দ্রুত সেরে উঠলেও কেন তিনি সাথে সাথেই তার কাছে ক্ষমা চাইলেন না এ নিয়ে আজও মনোকষ্টে ভুগছেন হার্মিসন।

সাংবাদিকদের পরে তিনি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ছিল। ওই সিরিজের পুরো সময়টা যেসব বিষয় নিয়ে আমি আফসোস করেছি ওই ঘটনা ছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। খেলোয়ারসুলভ মনোভাব থেকে বিষয়টি আমরা আরও ভালোভাবে নিতে পারতাম। একজন বোলার ও একজন মানুষ হিসেবে আমি ওই ঘটনার সময় নিজের আচরণে খুবই হতাশ হয়েছি।

একজন ফাস্ট বোলার হিসেবে আমি স্বভাবজাতভাবেই জোরে বল করি। এর কোনো কোনোটি বাউন্সও করে। তবে এতে কেউ আঘাত পেলে কেউই আনন্দিত হতে পারে না।

তিনি বলেন, প্রথমে আমি বুঝতেই পারিনি পন্টিংয়ের মুখ রক্তাক্ত হয়েছে। পরে যখন বুঝতে পারলাম তখন আর ক্ষমা চাওয়ার সুযোগ ছিল না। আমার নিরবতাই যথেষ্ট ছিল। এরপর আমার হুঁশ হয়। বুঝতে পারি, আমি ক্ষমা চাওয়ার সুযোগ হারিয়েছি। আমি আর বিষয়টি নিয়ে এগুতে চাইনি। ভেবেছি বিষয়টি নিয়ে নাড়াচাড়া না করাটা সততার পরিচায়ক হবে।

আমি মনে করি না দুঃখজনক ওই ঘটনার পর থেকে আমার শর্ট বল করা ছেড়ে দেওয়া উচিত হতো। তবে এটা বলতে পারে আমি কাউকে আঘাত করার মানুষ নই।

তবে পন্টিং জানান, হার্মিসনের প্রতি তার কোনো রাগ নেই। বরং ওই সিরিজে তিনি দারুণ খেলেছিলেন।