২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি ক্যাম্পের জন্য ট্রেইনার চেয়েছেন কামরান আশরাফ

কাতারের রাজধানী দোহায় আগামী ১ থেকে ১৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ১৫ তম এশিয়ান গেমস উপলক্ষে হকি ক্যাম্প পরিচালনার জন্য কোচ কামরান আশরাফ একজন ফিটনেস ট্রেইনার ও একজন কিপিং কোচ চেয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 11:37 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

পাকিস্তান জাতীয় হকি দলের সাবেক সদস্য কামরান আশরাফ গত ২৬ অক্টোবর ঢাকায় এসে পৌঁছান। আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ) এশিয়ান চ্যাম্পিয়ানশীপের ব্যাপারে প্রস্তুতি নিতে সহায়তা করার জন্য বাংলাদেশ জাতীয় হকি দলের উপদেষ্টা কোচ হিসেবে তাকে পাঠিয়েছে।

কিন্তু বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) মহাসচিব শামসুল বারী মঙ্গলবার নফহবংি২৪.পড়স কে বলেছেন, ক্যাম্পের স্বল্প মেয়াদের কথা বিবেচনা করে তারা আশরাফের প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন।

বারী আরো জানান, বাংলাদেশ হকি ফেডারেশন ব্যায় বহন করতে রাজী হলে আশরাফ তার স্বদেশীয় ট্রেইনার এরশাদ হায়দার এবং কিপিং কোচ আহম্মেদ আলালকে ১৫ দিনের জন্য বাংলাদেশে আনতে চান।

ফেডারেশন এশিয়াড ক্যাম্পের জন্য ৩৩ জন খেলোয়ারের সকলকেই আগামী শুক্রবার মাওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে কামরান আশরাফ, মাহবুব হারুন এবং আব্দুল্লাহ পিরুর কাছে রিপোর্ট করতে বলেছে।

হারুন জানান, তারা প্রাথমিকভাবে পাঁচ দিনের জন্য ৩৩ জন খেলোয়ারকে নিয়ে ক্যাম্প শুরু করবেন। পরে চূড়ান্ত প্রস্তুতির জন্য এই তালিকা ১৬ জনে নামিয়ে আনা হবে।

প্রাথমিকভাবে মনোনিতরা হলেন, রাসেল খান বাপ্পী, জাহিদ হোসেন, মেহবুব উল্লাহ শাকিল, ঈসা মিয়া, ইমরান হোসেন শুভ, শামসুদ্দিন তুহিন, প্রশান্ত কুমার, মামুনু-উর রহমান চয়ন, হেদায়েতুল ইসলাম রাজীব, মুস্তাফিজুর রহমান দিনার, এম ইয়ামিন হোসেন, তাবিব-এ নূর, মূসা মিয়া, রাহুল কান্তি রায়, আসাদুজ্জামান চন্দন, মশিউর রহমান বিপ্লব, মওদুদুর রহমান শুভ, হাসান আহম্মেদ, শহীদুল্লাহ টিটু, আশিকুজ্জামান, আসিফ-ই-নূর, মনিরুল ইসলাম সুমন, মাহবুব এহসান রানা, মোশারফ হোসেন, জাহিদ বিন তালিব, জাহিদুল ইসলাম রাজন, মাজাহরুল ইসলাম মোকসেদ,

মাকসুদুল আলম হাবলু, আরিফুল ইসলাম প্রিন্স, রাসেল মাহমুদ জিমি, হোসনে মোবারক, প্রিন্স ও কে কুমার দাস।