২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিরুদ্ধে জয়ে উচ্ছ্বসিত পন্টিং

‘ভারতের বিরুদ্ধে আমরা বেশ সহজেই জয় পেয়েছে। টসে হেরেও সবকিছু মিলিয়ে ম্যাচটির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল,’ বললেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন রিকি পন্টিং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 04:25 AM

Updated : 26 Apr 2022, 04:01 PM

রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে ছয় উইকেটে হারানোর পর এভাবেই সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া জানান পন্টিং।

ভারতকে হারানোর সব কৃতিত্ব নিজ দলের বোলারদেরই দিলেন তিনি। বললেন, ‘আমি মনে করি আমাদের বোলাররা চমৎকারভাবে তাদের (ভারতীয়দের) প্রতিহত করেছে, ফলে রাতে ব্যাট করতে নেমে আমরা খুব সহজেই জিতে যাই। শেষ ৬/৭ ওভারে বোলাররা চমৎকার খেলেছে।’

ওপেনার শেন ওয়াটসনের প্রশংসা করে পন্টিং বলেন, অ্যাডাম গিলক্রিস্টের সাথে সফল ওপেনিং জুটি গড়ে তোলা ছাড়াও খেলার মাঝামাঝি সময়ে চমৎকার বল করেছে ও।

এ বিজয়ের ফলে অস্ট্রেলিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো।

এই জয়ের পথে ডেমিয়েন মার্টিন সর্বোচ্চ ৭৩ রান (অপরাজিত), পন্টিং (৫৮) ও অল রাউন্ডার শেন ওয়াটসন (৫০) রান করেন। 

ভারতের দলনায়ক রাহুল দ্রাবিড় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার গ্লেন ম্যাকগ্রা ভারতীয় ইনিংসের রাশ টেনে ধরে। ভারতের ৮ উইকেটে ২৪৯ রানের জবাবে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া চার ওভার দুই বল বাকি থাকতেই চার উইকেটে ২৫২ রানে পৌঁছে।

মোহালিতে বুধবারের সেমিফাইনালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।