২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে খেলতে পারছেন না যুবরাজ

ভারতের মধ্যম সারির ব্যাটসম্যান যুবরাজ সিং রোববার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে অংশ নিতে পারছেন না।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 03:40 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ভারতীয় দলের এক কর্মকর্তা জানান, শনিবার সকালে প্রশিক্ষণ চলাকালীন তিনি হাঁটুতে আঘাত পান। পরে অন্যদের সাহায্য নিয়ে তিনি ড্রেসিং রুমে আসেন। দলের ফিজিওথেরাপিস্ট ও ডাক্তার এখন তাকে চিকিৎসা দিচ্ছেন।

চ্যাম্পিয়নস ট্রফির গ্র“প ‘এ’র এই ম্যাচটি উভয় দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সেমি ফাইনালে উঠতে হলে ওই ম্যাচে তাদের জিততেই হবে।

এ গ্র“প থেকে ওয়েস্ট ইন্ডিজ ইতোমধ্যে সেমি ফাইনালে উঠে গেছে।