২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসেজ সিরিজের জন্য ত্রিমুখী স্পিন আক্রমণের প্রস্তাব দিয়েছেন ওয়ার্ন

অ্যাসেজ সিরিজে প্রতিপক্ষ ইংল্যান্ডকে কাবু করতে নতুন প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলীয় স্পিনার শেন ওয়ার্ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 02:52 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

গুণগত মানসম্পন্ন স্পিন আক্রমণের বিরুদ্ধে ইংল্যান্ডের দুর্বলতার কথা তার বেশ ভালোভাবেই জানা আছে। আগামী অ্যাসেজ সিরিজে এই সুযোগটাই কাজে লাগাতে চান ওয়ার্ন।

নির্বাচকদের তিনি বলেছেন দলে তার ও স্টুয়ার্ট ম্যাকগিলের সাথে আরেক সম্ভাবনাময় তরুণ স্পিনার ড্যান কালেনকে অন্তর্ভুক্ত করতে।

সিডনির ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ার্ন বলেন, পার্থ, অ্যাডিলেইড ও সিডনির মাঠে বলের ঘূর্ণি বেশি হওয়ায় স্পিন বলের জন্য এগুলো আদর্শ। এসব মাঠে ত্রিমুখী স্পিন আক্রমণ ইংল্যান্ডকে বেকায়দায় ফেলতে পারে বলে ওয়ার্ন মনে করছেন।