জাতীয় দলের প্রশিক্ষক হিসেবে ম্যারাডোনাকে চায় হন্ডুরাস
বিশ্বখ্যাত ফুটবলার দিয়াগো ম্যারাডোনা হন্ডুরাসের জাতীয় দলের প্রশিক্ষক হতে রাজি হয়েছেন।
দেশটির ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র রাফায়েল কলেজাস বুধবার একথা জানান।
তিনি জানান, আর্জেন্টিনা দলের সাবেক অধিনায়ক ম্যারাডোনাকে ওই প্রস্তাব দেওয়ার পর মঙ্গলবার রাতে তিনি এতে নিজের সম্মতির কথা জানান।
হন্ডুরাসের আশা, ম্যারাডোনা তাদের বিশ্ব ফুটবলের আসরে একটি সম্মানজনক অবস্থানে যেতে সাহায্য করবেন।
দেশটি একবারই বিশ্বকাপ ফুটবলের আসরে অংশ নিয়েছিল। সেটা ছিল ১৯৮২ সালের স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপ। তবে এতে তারা প্রথম রাউন্ডেই বিদায় নেয়।
ম্যারাডোনা বর্তমানে মধ্য আফ্রিকার ওই দেশটি সফর করছেন। বুধবার তিনি দেশটির ফুটবল ফেডারেশনের পরিচালকদের সাথে কথা বলেন।
বিশ্ব তারকা ম্যারাডোনার এর আগে দুবার দেশের দুটি দলকে প্রশিক্ষণ দেন। তবে এক্ষেত্রে তিনি তেমন উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেননি।
