২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসলেও ভালো খেলেছি : বাশার

–আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাই পর্বের খেলায় সব বিভাগেই বাংলাদেশ দলের উন্নতি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার মঙ্গলবার দেশে ফিরে একথা বলার সময় অবশ্য ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটি বাদে’ বলতে ভুলেননি। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে বাশার সাংবাদিকদের বলেন,‘ যদিও চুড়ান্ত পর্বে উঠতে পারিনি তারপরও আমি বলবো না যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খারাপ খেলেছি। আপনি যদি পুরো টুর্নামেন্টের দিকে তাকান তাহলে দেখবেন আমরা আসলেও ভালো খেলেছি। শুধু মাত্র ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটি বাদে।’ তিনি তার এই বিশ্লেষনের ব্যাপারে যুক্তিও তুলে ধরেন,‘ আপনার নিশ্চই মনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লো-স্কোরিং ম্যাচও হয়েছে। এদিক দিয়ে বিবেচনা করলে দেখবেন আমরা খুব একটা খারাপ খেলিনি।’

বাশারের দল শ্রলংকার সাথে ৩৭ ও ওয়েষ্ট ইন্ডিজের সাথে দশ উইকেটে হেরেছে। তবে ১০১ রানের বিশাল জয় পেয়েছে জিম্বাবুইয়ের বিরুদ্ধে।

বিমান বন্দরে ক্রিকেটারদের স্বাগত জানানোর জন্য শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাজিমুদ্দিন চৌধুরি উপস্থিত ছিলেন। এছাড়া মাশরাফি বিন মোর্তাজার স্ত্রী ও শাহরিয়ার নাফিসের মা উপস্থিত ছিলেন বিমান বন্দরে।