২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ নিজ খেলায় জয়ী মেরিনার, সোনালী ব্যাংক

গ্রীন ডেল্টা প্রিমিয়ার ডিভিশন হকি লীগের খেলায় বুধবার ঢাকা মেরিনার ইয়ংস ক্লাব ও সোনালী ব্যাংক নিজ নিজ খেলায় জয়ী হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 09:15 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

মাওলানা ভাষানী জাতীয় হকি স্টেডিয়ামে মেরিনার অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৩--০ গোলে এবং সোনালী ব্যাংক বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ২--০ গোলে পরাজিত করে।

এই জয়ের ফলে মেরিনার দ্বিতীয় জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ঊষা ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেডের সাথে একই অবস্থানে উঠে এসেছে। তিন দলই দুই খেলায় ছয় পয়েন্ট করে পেয়েছে।

দিনের প্রথম খেলায় মেরিনার ১৬ মিনিটে প্রিন্সের করা গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে প্রিন্স পেনাল্টি কর্নার থেকে আবারো গোল করে দলকে এগিয়ে নেন। তৃতীয় গোলটি করেন শিশু।

দিনের দ্বিতীয় খেলায় ভারতের সুবিন্দর সিং ১০ ও ৪৮ মিনিটে দুটি গোল করে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে সোনালী ব্যাংককে জয় এনে দেন।