জিম্বাবুয়েকে উড়িয়ে দিলো ওয়েস্টইন্ডিজ
আইসিসি চ্যাম্পিয়ানস ট্রফিতে শিরোপা অক্ষ্ন্নু রাখার লড়াই ওয়েস্টইন্ডজ শুরু করেছে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ক্যালিপসো সুরের মূর্ছনায় রীতিমতো সম্মোহিত হয়ে পড়েন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা।
মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। আর ওয়েস্টইন্ডিজ ব্যাটসম্যানরা মাত্র এক উইকেটে হারিয়ে ১৪ দশমিক ২ ওভারেই পৌছে যায় তাদের লক্ষ্যে।
টসে জিতে জিম্বাবুয়ের অধিনায়ক প্রসপার উৎসেয়া ব্যাটিং করার সিধান্ত নেন। কিন্তু মাঠে নেমেই ওয়েস্টইন্ডিজ বোলারদের তোপের মুখে পড়েন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। মাত্র ৩০ দশমিক ১ ওভারেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
স্পিনার হওয়া সত্তেও দলের পক্ষে সর্ব্বোচ্চ ২৭ রান করেন অধিনায়ক প্রসপার উৎসেয়া নিজেই। এছাড়া আর মাত্র দুজন ব্যাটসম্যান দুই অংকের সংখ্যা স্পর্শ করতে সক্ষম হন। ওপেনার টিভি মোফাম্বিসি ও এলটন চিগুম্বরা করেন যথাক্রমে ১৮ ও ১০ রান।
জিম্বাবুয়ের এই রান টপকে যেতে ওয়েস্টইন্ডিজের ব্যাটসম্যানদের মোটেই বেগ পেতে হয়নি। ক্রিস গেইলের ৪১ ও ব্রায়ান লারার ২৪ রানের সুবাদে মাত্র ১৪ দশমিক ২ ওভারেই জয় তুলে নেয় তারা। তবে খোয়াতে হয় শুধু চন্দরপলের উইকেটটি। তার সংগ্রহ ১৪ রান।
পর পর দুটি ছয় হাঁকিয়ে খেলার সমাপ্তি টানেন ব্রায়ান লারা। তখনো বাকি ছিলো ৩৫ দশমিক ৪ বল।
৪৮ বলে ৪১ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ক্রিস গেইল। নান্দনিক ৭ টি চারে তার ইনিংসটি সাজানো ছিলো।
