আট উইকেটে ৩০২ রান করেছে শ্রীলঙ্কা
উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গার অসাধারণ সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ৩০৩ রানের বিশাল টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। দিন রাতের এ খেলায় প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে দ্বীপদেশটি।
পাঞ্জাবের মোহালিতে টসে জিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছিলেন হাবিবুল বাশার।
অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণে শুরু থেকেই জ্বলে উঠতে চেষ্টা করেছেন নতুন বলের জুটি মাশরাফি ও রাসেল। কিন্তু কিছুটা ভাগ্য আর কিছুটা আম্পায়ারের নেকনজরে বারবার বেঁচে গেছেন লঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যান জয়সুরিয়া আর থারাঙ্গা। শেষ পর্যন্ত দলীয় ৬৭ রানের মাথায় জয়সুরিয়াকে ফিরিয়ে দেন রাসেল। বিশ্বের অন্যতম সেরা এ বাঁহাতির সংগ্রহে তখন ৩১।
