ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভা বুধবার
সিনিয়র ডিভিশন ফুটবল লিগের ভাগ্য নির্ধারনের মত আরও অনেক গুরুত্বপূর্ন বিষয় নিয়ে বুধবার আরামবাগস্থ বাফুফে ভবনে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির জরুরী সভা।
সিনিয়র ডিভিশন ফুটবল লিগ ছাড়াও প্রধানমন্ত্রী কাপ ফুটবল, সিনিয়র এবং পেশাদার ফুটবল লিগ, ঘরের মাটিতে এএফসি চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট, জাতীয় স্কুল ফুটবল, ফিফা ভিশন বাংলা স্কুল ফুটবল, ফিফার গাইডলাইন অনুযায়ী নতুন গঠনতন্ত্র তৈরী নিয়েও সভায় আলোচনা হবে।
সিনিয়র ডিভিশন ফুটবল লিগ নিয়ে গত বুধবার ফেডারেশনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা লিগে অংশগ্রহনকারী ক্লাবগুলোর কর্মকর্তাদের আলোচনায় বসেন। আলোচনায় বাফুফে থেকে সিঙ্গল লিগের প্রস্তাব দেওয়া হলেও ক্লাবগুলো তা মানতে রাজী হয়নি। সিনিয়র ডিভিশন এবং পেশাদার লিগের জন্য দুইবার দলবদলের প্রস্তাবেও রাজী হয়নি ক্লাবগুলো।
এএফসি চ্যালেঞ্জ কাপের পর মাঠ সংস্কারের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বুঝিয়ে দিতে হবে। এ বিষয়টিও নিয়েও নির্বাহী কমিটির সভায় আলোচনা হবে।
ফেব্র“য়ারিতে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী কাপ আর্ন্তজাতিক ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলোচনা হবে সভায়। ফেডারেশনের সভাপতি এস এ সুলতান গত ৯ জানুয়ারি অর্থ সংকটের কারণ দেখিয়ে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন।
ফেব্র“য়ারিতে দেশে প্রথমবারেরমত ১৩০ টি স্কুলের অংশগ্রহনে অনুর্ধ্ব ১৬ জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে সভায় আলোচনা হবে। ইতমধ্যে টুর্নামেন্টের স্বত্ত্ব কিনে নিয়েছে অ্যাক্টিভিশন ইন্টিগ্রেটেড মার্কেটিং অ্যাকশন গ্র“প। চুক্তি অনুযায়ী তারা প্রথম বছরের জন্য ৩৫ লাখ টাকা দেবে। পরের দুই বছর বিগত বছরের অর্থের ১৫ শতাংশ বেশি অর্থ প্রদান করবে।
