২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট ম্যাচ ছয় দিনের করতে পাকিস্তানের প্রস্তাব

আলো স্বল্পতা ও খারাপ আবহাওয়ার জন্য অনেক টেস্ট ম্যাচই অমীমাংসিত থেকে যায় বলে পাকিস্তান টেস্ট ম্যাচের সময় সীমা আরো এক দিন বাড়িয়ে ছয় দিন করার প্রস্তাব করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 12:48 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

পাকিস্তানে শীত মৌসুমে ইংল্যান্ড ও ভারতের সাথে ২০ টি ভালো দিনেও প্রতিদিনের নির্ধারিত ৯০ ওভার বল করা সম্ভব হয়নি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাহরিয়ার খান বলেছেন, আমরা চাই প্রতি বছর ১৫ নভেম্বর থেকে ১৫ জানুয়ারি এই দুইমাসে যে কোন টেস্ট ক্রিকেট ম্যাচ পাঁচ দিনের পরবর্তে ছয় দিনের করতে হবে।

ফেব্র“য়ারি মাঝামাঝি সময়ে আর্ন্তজাতিক ক্রিকেটের প্রধান কর্মকর্তাদের সভায় এই বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হতে পারে বলে তিনি জানান।