আফ্রিকান নেশন কাপে গিনি তিউনিশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে
বর্তমান চ্যাম্পিয়ন তিউনিসিয়াকে হারিয়ে চমক দেখালো গিনি। আফ্রিকান নেশন কাপের ‘সি’ গ্র“পে এই জয়ের মাধ্যমে গিণি কোয়াটার ফাইনালে চলে গেলো।
গিনির পক্ষে ওসমানি বানগৌরা প্রথমার্ধে গোল করে এগিয়ে নেয়। এরপর দ্বিতীয়ার্ধে গিণির পক্ষে আরো দু’টি গোল দেন পেসক্যাল ফেন্ডান্ডো ও কাবা ডাইওয়ানা। এই জয়ের মাধ্যমে গিনির পয়েন্ট হলো সর্বোচ্চ নয়।
বানগৌরা ১৫ মিনিটের সময় ইনসাইড বক্সের বাইরে থেকে দূর পাল্লার শর্টে গিনির পক্ষে প্রথম গোলটি করেন। আক্রমণ ভাগের এই খেলোয়াড় বিরতির আগে আরো একটি গোল পেতে পারতেন, যদি না একক চেষ্টায় ডি বক্সের ভিতরে গিয়ে যে কিকটি করেছিলেন, তা ক্রসবার ছুঁয়ে না যেত।
বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ফাইন্ডোনো গোল করে গিণিকে ২-০ গোলে এগিয়ে নেন।
আফ্রিকান নেশন কাপের চ্যাম্পিয়ন দল এই প্রতিযোগিতায় ২০০২ সালে মালির কাছে ১-০ তে হারার পর আর কোন দলের সাথে হারেনি।
গিণি ‘ডি’ গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে খেলবে এবং তিউনিশিয়া ওই গ্রুপের চ্যাম্পিয়ন দলের মোকাবেলা করবে।
