আন্তঃ কলেজ হ্যান্ডবল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল কোর্টে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী এক্সিম ব্যাংক আন্তঃ কলেজ (পুরুষ) হ্যান্ডবল টুর্নামেন্ট।
ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
প্রতিযোগিতার চারটি গ্রুপে মোট ১২টি দল অংশগ্রহন করবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর সোমবার এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল জাহির, সম্পাদক মকবুল হোসেন এবং এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ আব্দুর বারী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে- ঢাকা স্টেট কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, মেট্রোপলিস কলেজ, নটরডেম কলেজ, সরকারি বাংলা কলেজ, আর কে চৌধুরী ডিগ্রি কলেজ, সরকারি তোলারাম কলেজ, ড. শহিদুল্লাহ কলেজ এবং স্কলাস্টিকা।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্র“য়ারি।
