২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া ফুটবল: বিডিনিউজ-সংবাদ ম্যাচ গোলশূন্য ড্র

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ৪র্থ মিডিয়া মেরিল কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথমদিনের ম্যাচে বিডিনিউজ ও দৈনিক সংবাদ এর মধ্যেকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 05:00 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

বিডিনিউজ তাদের পরবর্তী ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ অবজারভার- এর বিরুদ্ধে খেলতে নামবে। ম্যাচে সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন বিডিনিউজ- এর মিডফিল্ডার ফজলুর রহমান বাবলু।

এছাড়া সোমবার দৈনিক যুগান্তর, চ্যানেল আই, আজকের কাগজ, আরটিভি, ভোরের কাগজ, জনকন্ঠ, এবং সমকাল তাদের নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে। 

যুগান্তর বিটিভি’কে হারিয়েছে ১-০ গোলে, চ্যানেল আই ইন্ডিপেনডেন্টকে ৩-১ গোলে, আজকের কাগজ সংগ্রামকে পরাজিত করেছে ১-০ গোলে, আরটিভি ডেইলি স্টারকে দিয়েছে ২-১ গোলে, ভোরের কাগজ জয়ী হয়েছে বাংলা বাজার পত্রিকার সাথে ২-১ গোলে, জনকণ্ঠ বিবিসির সাথে জয় পেয়েছে ৮-১ গোলে এবং সমকাল মানবজমিনকে হারিয়েছে ৩-০ গোলে।

স্কয়ার টয়লেট্রিজ লিঃ এর সৌজণ্যে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে ২৪টি সংবাদ মাধ্যম আটটি গ্র“পে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) মহাসচিব আনোয়ারুল হক হেলাল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

বিএসজেএ’র প্রেসিডেন্ট মঞ্জুরুল হক, মহাসচিব সৈয়দ মোহাম্মদ মামুন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অজয় বড়–য়া, আপিল কমিটির চেয়ারম্যান কামালুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।