২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফএ কাপ ফুটবলের ফাইনালে টাঙ্গাইল

জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে টাঙ্গাইল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে টাঙ্গাইল রফিকের অনবদ্য হ্যাটট্রিকে ভর করে ৪ - ০ গোলে হারায় রাঙ্গামাটিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

একই ভেন্যুতে মঙ্গলবার ফাইনালে ঢাকার বিরুদ্ধে খেলবে টাঙ্গাইল।

খেলার ১৮, ৩০ এবং ৫৪ মিনিটে তিনটি গোল করেন রফিক। দলের পক্ষে অপর গোলটি করেন আউয়াল।

বিজয়ী দলের রফিক টুর্নামেন্টের চুড়ান্ত পর্ব এবং সেমিফাইনালে মোট ১২টি গোল করেছেন।