ভারতের বিরুদ্ধে টেস্টে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তটি ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত : ইনজামাম
পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক বলেছেন, দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে তৃতীয় ও ফাইনাল টেস্ট ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তটি তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। তবে তিনি আশা প্রকাশ করেছেন, তার এই সিদ্ধান্ত দলের শৃঙ্খলা ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলবে না।
ইনজামাম বলেন, “এটা সিদ্ধান্তটি অবশ্যই আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। আমি মনেপ্রাণে এই টেস্টটি খেলতে চেয়েছিলাম। কিন্তু আমি ফিট ও স্বাচ্ছন্দ্যবোধ করছি না।”
তিনি আরও বলেন, “আমি টেস্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার আগে ফিটনেস পরীক্ষা দেই। আমি ফিটনেস ফিরে পাওয়ার জন্য ফিজিওথেরাপি এবং চিকিৎসা নিয়েছিলাম। কিন্তু এখনও আমার পিঠের ব্যথা রয়েগেছে।”
ফয়সালাবাদে সিরিজের দ্বিতীয় ম্যাচের উদ্বোধনী দিনে পিঠের নিচের অংশের পেশিতে ব্যর্থা অনুভব করেন এবং ব্যর্থা নিয়েই ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নেন। কিন্তু ব্যর্থার কারণে টেস্টের বাকি সময়ে তিনি আর মাঠে নামতে পারেননি। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
তিনি বলেন, “আমি মনেকরি আমার অনুপস্থিতি দলে কোনও প্রভাব পড়বে না কারণ সিরিজে সকল ক্রিকেটারই প্রচুর রান করেছে এবং তারা ফর্মেও রয়েছেন।”
একই ধরনের পিঠের ইনজুরির কারণে ইনজামাম উল হক ২০০৪-০৫ মৌসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টেস্ট ম্যাচ খেলতে পারেননি।
