বিশ্ব অর্থনৈতিক ফোরাম পদক সি-১০০ পেলেন সাবেক বক্সার মোহাম্মদ আলী
সাবেক বক্সার কিংবদন্তি মোহাম্মদ আলীকে বিশ্ব মুসলিম সম্প্রদায় এবং পশ্চিমা বিশ্বের মধ্যে আলোচনা এবং সহনশীলতা বজায় রাখার ক্ষেত্রে আবদান রাখার জন্য পুরু®কৃত করা হয়েছে।
শনিবার সুইস নগরী ডেভোসে মোহাম্মদ আলীকে বিশ্ব অর্থনৈতিক ফোরাম পদক সি-১০০ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে মোহাম্মদ আলীর পক্ষে তার স্ত্রী ইয়োল্যান্ডা আলী এক সংক্ষিপ্ত বক্তব্যে সকল জাতি ও ধর্মের লোকজনের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার আহবান জানান।
৬৩ বছর বয়স্ক সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মঞ্চে উঠার সময় দর্শকরা তাকে উষ্ণ অভ্যার্থনা জানায়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
বিশ্বের মুসলিশ জাতি এবং পশ্চিমা বিশ্বের মধ্যে সম্পর্ক উন্নতির জন্য বিশ্ব অর্থনৈতিক ফোরাম প্রথমবারের মত সি--১০০ পদক দেওয়ার আয়োজন করেছিল।
অনুষ্ঠানে ডোভসের খ্যাতিনামা ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
