২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞাপন চুক্তি নিয়ে ভারত-আইসিসি’র বিরোধ

ভারতের মাটিতে আইসিসি’র আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি’র জন্য দু’টি ভেন্যুর বিজ্ঞাপন চুক্তি নিয়ে সংকট দেখা দিয়েছে। এই কারণে আইসিসি’র সাথে ভারতীয় ক্রিকেট বোড (বিসিসিআই) নতুন করে মতবিরোধ সৃষ্টি হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 10:45 AM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ভারতের তিনটি শহরে এই বছরের অক্টোবরে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে।

দিল্লী ও মুম্বাইয়ের মাঠ দু’টির কর্পোরেট চুক্তি রয়েছে যা আইসিসি’র আইনলঙ্ঘনের সামিল কারণ আইসিসি’র আইন অনুযায়ি মাঠে আইসিসি’র বিজ্ঞাপন ছাড়া অন্যকোন বিজ্ঞাপন থাকতে পারবেনা।

আইসিসি’র প্রধান ম্যালকম স্পিড বলেন, “আমাদের স্পন্সরশিপ স্বত্ব বজায় রাখার জন্য ভেন্যুগুলো থেকে বিজ্ঞাপন সাইনবোর্ডগুলো অবশ্যই সরিয়ে ফেলতে হবে।”

ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান শারদ পাওয়ার এই বিষয়ে আইসিসি’র প্রধান ম্যালকম স্পিডের সাথে আলোচনা করবেন বলে জানা গেছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

২০০৪ সালে ইংল্যান্ড যখন চ্যাম্পিয়ন্স ট্রফি’র আয়োজন করেছিল তখন কারণে লন্ডনের লর্ডস স্টেডিয়ামকে বাদ দেওয়া হয়েছিল। 

তবে তিনটি ভেন্যুর মধ্যে তৃতীয় কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম নিয়ে এ ধরনের কোন সমস্যা নেই।