পাক-ভারত সিরিজ থেকে ৯০০ মিলিয়ন রুপি আয়ের আশা করছে পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পাক-ভারত সিরিজের বিভিন্ন আয়ের উৎস থেকে ৯০০ মিলিয়ন রুপি আয় করার আশা করছে পিসিবি।
পিসিবি’র মার্কেটিং ম্যানেজার সোবহান আহমেদ বলেন, পিসিবি পাক-ভারত সিরিজের টেলিভিশন প্রচার স্বত্ব, স্পন্সরশিপ, টিকিটের অর্থ এবং অন্যান্য উৎস থেকে আয়ের আশা করছে।
তিনি বলেন, “আমরা টেলিভিশন প্রচারস্বত্ব এবং স্পন্সরশিপ বিষয়ে দীর্ঘমেয়াদী চুক্তি করেছি। তবে আমরা আনুমানিক প্রায় ১০০০ মিলিয়ন রুপি আয়ের আশা করছি।”
সোবহান আরও জানান, সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে পিসিবি প্রায় ৭০০ মিলিয়ন রুপি আয় করেছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
তিনি আরও বলেন, “টেলিভিশন প্রচারস্বস্ত, টাইটেল স্পন্সরশিপ, কো-স্পন্সরশিপ বিষয়ে বোর্ড এখন অনেকটা নিশ্চিন্ত। পরবর্তী চার বছরে আমাদের সকল সিরিজের এই সব ব্যাপার আগাম বিক্রি হয়ে গেছে।”
২০০৪ সালে ১৪ বছর পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত পাক-ভারত সিরিজ থেকে পিসিবি প্রায় ২১ মিলিয়ন ডলার আয় করেছিল।
