২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট বোর্ডে ফিরলেন মামুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যুগ্ম সম্পাদক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান রিয়াজউদ্দিন আল মামুন স্বপদে ফিরে এসেছেন। রাজধানীর এক হোটেলে শনিবার অনুষ্ঠিত বোর্ডের নির্বাহী কমিটির সভায় পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন মামুন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 09:48 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

মামুন পরে জানান, সভায় কমিটির সদস্যদের অনুরোধে তিনি তার পদত্যাগপত্র প্রত্যাহার করেন। তাছাড়া সভায় অংশ নেওয়া সদস্যরা জানিয়েছেন বোর্ড সভাপতি এবং মামুনের মধ্যকার ঝুলে থাকা জটিলতারও অবসান হয়েছে।

অ্যাষ্টন অ্যান্ড মুরের সাথে টেলিভিশন স্বত্ত্ব সংক্রান্ত চুক্তি নিয়ে সৃষ্ট জটিলতার কারণে গত ২৬ অক্টোবর পদত্যাগ করেন মামুন। দীর্ঘ ৪৫ দিন পর মামুনের পদত্যাগপত্র গ্রহন করেন বোর্ড সভাপতি আলী আসগর লবী।

বোর্ড সভায় মামুনের পদত্যাগপত্রটি পুনরায় পর্যালোচনা করা হয় এবং ছয় ঘন্টার ম্যারাথন সভায় সব ধরনের জটিলতার নিরসন করা হয়।

সভার পর এক সংবাদ সম্মেলনে বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম সাংবাদিকদের বলেন, মামুনের বিষয়টি নিয়ে সভায় খোলামেলা আলোচনা হয়েছে। অ্যাষ্টন অ্যান্ড মুরের সাথে চুক্তি অনুযায়ী তারা নির্ধারিত সময়ের মধ্যে কোন স্পন্সর সংগ্রহ করতে পারেনি। বর্তমানে মালয়েশিয়ার এই প্রতিষ্ঠানের সাথে বোর্ডের কোন সম্পর্ক নেই।

সভায় বোর্ড সভাপতি, সাধারণ সম্পাদক, মার্কেটিং কমিটির চেয়ারম্যান, মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের সমন্বয়ে পাঁচ সদস্যের টেলিভিশন স্বত্ত্ব বিষয়ক একটি কমিটি গঠন করা হয়।

বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাহী কমিটির সভা আয়োজনের কথা বলা হলেও গঠনতন্ত্র লংঘন করেই ৯৮ দিন পর আয়োজন করা হলো এই সভা। এর কারণ হিসেবে মাহবুব আনাম প্রশাসনিক গাফিলতিকেই দায়ী করলেন। বোর্ডের এই দোহাই নির্বাহী কমিটিতে গ্রহনও করা হয়।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে পূর্বেকার সব স্ট্যান্ডিং কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে কমিটি গঠন করা জন্য সভায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার জন্য দু’জন প্রর্থীর নাম সুপারিশ করা হয়, এদের মধ্য থেকে একজনকে নিয়োগ দেওয়া হবে।

ভারত, পাকিস্তান, এবং শ্রীলঙ্কার সাথে ২০১১ সালের বিশ্বকাপ বিডে অংশগ্রহন করার ব্যাপারেও সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

তাছাড়া জাতীয় দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে সভায়। সভায় হাবিবুল বাশার এবং খালেদ মাসুদকে যথাক্রমে জ