শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজে প্রাথমিক দলে ডাক পেলেন কাপালী, এবং রাজ
শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন হোম সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড শনিবার ২০ সদস্যের প্রাথমিক জাতীয় দলের নাম ঘোষণা করেছে। পুরনোদের নিয়েই সাজানো হয়েছে প্রাথমিক দল।
তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট খেলতে ১৭ ফেব্র“য়ারি ঢাকা আসবে শ্রীলঙ্কা দল।
দীর্ঘ এক বছর পর আবারও জাতীয় দলে জায়গা করে নিয়েছেন অলক কাপালী এবং ওয়ানডে খেলার অভিজ্ঞতা সম্পন্ন স্পিনার আব্দুর রাজ্জাক রাজ। কাপালী ২০০৪ এবং রাজ ২০০৫ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ ওয়ানডে খেলেছেন।
এর আগে ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি জাতীয় দলে জায়গা করে নেওয়ার মানদন্ড হিসেবে পারফরম্যান্সকেই গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু প্রিমিয়ার ক্রিকেটে টপ স্কোরাররা ছিলেন বেশিরভাগই বিদেশী। ফলে ঘোষিত স্কোয়াডে পারফরম্যান্সের ভিত্তিতে নতুনদের জায়গা করে দেওয়ার মত কোন সুযোগ নির্বাচকদের হাতে ছিল না।
শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের সদস্য আব্দুর রাজ্জাক এবার প্রিমিয়ার ক্রিকেটের প্রথম পর্বে ১১ ম্যাচে ২৭ উইকেট নিয়ে ছিলেন শীর্ষে।
তবে পেসার আনোয়ার হোসেন মনির এবং তালহা জুবায়ের প্রাথমিক দলে জায়গা করে নিতে সক্ষম না হলেও ইনজুরি আক্রান্ত পেসার শাহাদত হোসেন রাজিব এবং ব্যাটসম্যান আফতাব আহমেদ দলে যথারীতি বহাল রয়েছেন।
নির্বাচিত ক্রিকেটারদের ৫ ফেব্র“য়ারি মিরপুর স্টেডিয়ামে কোচ ডেভ হোয়াটমোরের কাছে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচিত ক্রিকেটাররা হলেন: হাবিবুল বাশার, খালেদ মাসুদ, জাবেদ ওমর, রাজিন সালেহ, খালেদ মাহমুদ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আশরাফুল, অলক কাপালী, মাঞ্জারুল ইসলাম রানা, মাশরাফি বিন মুর্তজা, তাপস বৈশ্য, আফতাব আহমেদ, তুষার ইমরান, শাহরিয়ার নাফিস, নাফিস ইকবাল, এসকে রাসেল, শাহাদত হোসেন রাজিব, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন এবং আব্দুর রাজ্জাক রাজ।
