অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিতে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ
আসন্ন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার লিগে খেলার স্বপ্ন নিয়ে সোমবার শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে বাংলাদেশের জুনিয়র ক্রিকেটাররা। ৫ ফেব্র“য়ারি থেকে কলম্বোতে শুরু হবে জুনিয়রদের বিশ্বকাপ।
টুর্নামেন্টের ‘এ’ গ্র“পে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং উগান্ডা।
বিশ্বকাপের আগে দলের প্রস্তুতির ব্যাপারে বেশ উৎফুল্ল কোচ অ্যালিষ্টার ডি উইন্টার। শনিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ উইন্টার জানান, ভারতে আফ্রো এশিয়ান অনুর্ধ্ব ১৯ টুর্নামেন্ট, দেশের মাটিতে তিনজাতি সিরিজ, শ্রীলঙ্কাতে সে দেশের ক্রিকেট একাডেমি এবং সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলার পর দল এখন সম্পূর্ন প্রস্তুত।
কোচ মনে করেন, দল যেভাবে খেলছে তাতে বাংলাদেশ টুর্নামেন্টের শেষ চারে খেলার যোগ্যতা রাখে। সুপার লিগে খেলার ব্যাপারে কোচকে আত্মবিশ্বাসী মনে হলেও তার দলে অতিরিক্ত আত্মবিশ্বাস না থাকার বিষয়টিও জানিয়ে দিয়েছেন কোচ।
দলের শক্তি সম্পর্কে জানতে চাওয়া হলে অস্ট্রেলিয়ান এই কোচ প্রথমে দলের ব্যাটিং গভীরতাকে টেনে আনলেন। তাছাড়া প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে সক্ষম এমন কয়েকজন পেসারও যে তার দলে রয়েছে তাও জানালেন উইন্টার।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন কোচ। এই ম্যাচের ফরাফলের উপরই নির্ভর করছে পুরো টুর্নামেন্টে দল কেমন খেলবে।
সম্প্রতি বিভিন্ন টুর্নামেন্টে জুনিয়র টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে বিদেশী মিডিয়াতে ইতমধ্যে বাংলাদেশের নাম বেশ জোরেসোরেই উচ্চারিত হয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন দলের অধিনায়ক মুশফিকুর রহিম সাংবাদিকদের বলেন, গত সাত মাস আমরা যেভাবে খেলেছি এবং নিজেদের উন্নতি করেছি, এতে করে দলের কাছে আশার পরিমানটাও বেড়ে গেছে। অধিনায়ক এ সময় আশাপূরনে তাদের চেষ্টার কথা জানালেন।
অধিনায়ক বলেন, অনুর্ধ্ব ১৩ এবং অনুর্ধ্ব ১৯ পর্যায়ের খেলায় অংশগ্রহন করার মধ্য দিয়ে যে টিম স্পিরিট অর্জিত হয়েছে সেটাই মূলত দলের শক্তি। তিনি বলেন, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে টুর্নামেন্টে যে কোন দলকেই হারানো সম্ভব।
তবে অধিনায়ক ব্যাক্তিগত পারফরম্যান্সের উপরই জোর দিয়েছেন বেশি। তাছাড়া শ্রীলঙ্কার সাথে আবাহাওয়াগত মিল থাকার বিষয়টিও বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট।
এক প্রশ্নের জবাবে অধিনায়ক জানান, আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার কিছু থাকবেনা।
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের আগের আসরে বাংলাদেশ নিজেদের মাটিতে প্লেট গ্র“পে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে।
টুর্নামেন্টের লড়াইয়ের আগে বাংলাদেশ ২ ফেব্র“য়ারি যুক্তরাষ্ট্র এবং ৩ ফেব্র“য়ারি জিম্বাবুয়ের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৫ ফেব্র“য়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। উদ্বোধনী দিনে আরও তিনটি খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ৮ ফেব্র“য়ারি পাকিস্তানের বিরুদ্ধে এবং ৯ ফেব্র“য়ারি উগান্ডার বিরুদ্ধে বাকি দু’টি ম্যাচ খেলবে।
বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), শামসুর রহমান, তামিম ইকবাল, মেহেদী হাসান, মেহরাব হোসেন জুনিয়র, সাকিবুল হাসান, রকিবুল হাসান, রেজাউল ইসলাম, সিরাজুল্লাহ খাদেম, সোহরাওয়ার্দী শুভ, ডলার মাহমুদ, ইশরাক সনেট, কামরুল ইসলাম ও নাবিল সামাদ।
কর্মকর্তা: অ্যালিষ্টার ডি উইন্টার (কোচ), নাজমুল আবেদিন (সহকারী কোচ), গোলাম নওশের প্রিন্স (ম্যানেজার), স্যামুয়েল বায়ার্ন (ট্রেইনার কাম ফিজিও) এবং মোহাম্মদ সালাহউদ্দিন (কম্পিউটার এনালিষ্ট)।
