অনুশীলনে যোগ দিলেন জাতীয় দলের ফুটবলাররা
জাতীয় ফুটবল দলের ১৯ ফুটবলার সোমবার কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির কাছে রিপোর্ট করেছেন। সোমবার থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হবে। ব্যক্তিগত কারণে এদিন রজনী কান্ত বর্মণ, আরমান অজিজি এবং মেহেদী হাসান উজ্জ্বল রিপোর্ট করতে পারেননি।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ছাইদ হাছান কানন বিডিনিউজকে জানিয়েছেন, এই তিন ফুটবলার সোমবার রিপোর্ট করবেন। অনুশীলনের প্রথম দিনটি ফুটবলাররা জিমনেশিয়ামে কাটাবেন।
