২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফএ কাপ ফুটবলের ফাইনালে ঢাকা

জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ঢাকা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার প্রথম সেমিফাইনালে ঢাকা ৩ - ০ গোলে সাতক্ষীরাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

খেলার ৪৩ মিনিটে জুয়েল রানার গোলে এগিয়ে যায় ঢাকা। ৫৫ মিনিটে দ্বিতীয় গোলটিও করেন জুয়েল রানা। ৮০ মিনিটে তৃতীয় ও শেষ গোলটি করেন রুবেল মৃধা।

টাঙ্গাইল এবং রাঙ্গামাটি রোববার দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে। একই ভেন্যুতে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে মঙ্গলবার।